|
বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার
ইফতার মাহফিল সম্পন্ন
৩০শে সেপ্টেম্বর ২০০৭ রবিবার ইস্টলেইকস সেন্ট
স্টিভেন কমিউনিটি হলে এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল বাংলাদেশ বাংলাদেশ
এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার পক্ষ থেকে । আশাতীত লোক সমাগম হয়েছিল। বাংলাদেশ
কমিউনিটির সকল স-রের মানুষ উপসি'ত হয়েছিলেন এই ইফতার মাহফিলে। এসোসিয়েশনের আমন্ত্রনে
যারা উপসি'ত হয়েছিরেন তাদের মধ্যে প্রাক্তন সভাপতিবৃন্দ নজরুল ইসলাম, ড. মোখলেসুর
রহমান, শেখ হাসিনা মুক্তি পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান তরুন, বাংলাদেশ
মুক্তিযোদ্ধা সংসদের সাধারন সম্পাদক হারুনুর রশিদ আজাদ, একুশে একাডেমির শামীম আল
নোমান, বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব ড. রোনাল্ড পাত্র, বিদেশ বাংলা টেলিভিশনের
পরিচালক রহমতউল্লাহ, স্বদেশ বার্তা সম্পাদক লুৎফর রহমান শাওন অন্যতম।
এসোসিয়েশনের সভাপতি গামা আব্দুল কাদির এর স্বাগত
বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং ইফতার পূর্ব ধর্মীয় আলোচনা ও মাহফিল পরিচালনা
করেন বাংলাদেশ ইসলামিক সেন্টারের সেফ্টন মসজিদের ইমাম ড. আব্দুল করিম কাছিমি।
ইফতার পর্ব শেষে মাগরেবের নামাজ সমাপ্ত হলে উপসি'ত সকলকে নৈশ ভোজে আপ্যায়ন করা হয়।
এবারের রমজানে অন্যান্য অনেক ইফতার মাহফিলে
উপসি'ত হয়েছেন এমন অনেকের সাথেই আলোচনা করে জানা যায় আজকের অনুষ্ঠানে উপসি'ত
সর্বাধিক সুধী আগমন প্রমান করেছে যে আয়োজকরা সফল সংগঠক। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব
পালন করেন এসোসিয়েশনের সাধারন সম্পাদক হারুনুর রশিদ হারুন। সংবাদ সূত্র: স্বদেশ
বার্তা মিডিয়া গ্রুপ।
|